🎁 রেফারেল প্রোগ্রাম — বন্ধুকে রেফার করে প্রতি ডোমেইনে ৳15 আয় করুন🎁 রেফার করে প্রতি ডোমেইনে ৳15 আয় করুন
Blog

ডোমেইন আর হোস্টিং এর পার্থক্য কী?

ডোমেইন হোস্টিং বেসিক

ওয়েবসাইট বানাতে গেলে প্রথমেই এই দুটো শব্দ শুনতে হয়। অনেকে ভাবেন একই জিনিস, আবার অনেকে ভাবেন একটা কিনলেই আরেকটা ফ্রি পাওয়া যায়। আসলে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, আর সাধারণত দুটোই লাগে।

সহজ উদাহরণে

একটা দোকানের কথা ভাবুন। দোকানের ঠিকানা — "১২ নম্বর রোড, ধানমন্ডি" — এটাই ডোমেইন। এই ঠিকানা জানলে মানুষ আপনাকে খুঁজে পাবে।

আর দোকানঘরটা, যেখানে মালামাল সাজিয়ে রাখেন — সেটা হোস্টিং। ঠিকানা থাকলেও ঘর না থাকলে দোকান চলবে না; আবার ঘর থাকলেও ঠিকানা না জানালে কেউ আসবে না।

পাশাপাশি তুলনা

ডোমেইনহোস্টিং
কাজওয়েবসাইটের নাম বা ঠিকানাফাইল ও ডাটা রাখার জায়গা
উদাহরণresellic.comসার্ভারের ডিস্ক স্পেস
নবায়নবছরে একবারমাসিক বা বার্ষিক
না থাকলেমানুষ খুঁজে পাবে নাসাইট খুলবে না

দুটোই কি একই জায়গা থেকে নিতে হবে?

না। আলাদা আলাদা জায়গা থেকে নেওয়া যায়, আর অনেক সময় সেটাই ভালো — এক জায়গায় সমস্যা হলে অন্যটা অক্ষত থাকে।

দুটোকে যুক্ত করতে ডোমেইনের নেমসার্ভার হোস্টিং কোম্পানির সার্ভারে বসিয়ে দিতে হয়। হোস্টিং কোম্পানি আপনাকে দুটো ঠিকানা দেবে (যেমন ns1.example.com), সেগুলো ড্যাশবোর্ডে বসিয়ে দিলেই কাজ শেষ। পরিবর্তন ছড়াতে ৪ থেকে ৪৮ ঘণ্টা লাগতে পারে।

কখন শুধু ডোমেইন হলেই চলে

কোনটা আগে কিনবেন?

ডোমেইন আগে। ভালো নাম দ্রুত ফুরিয়ে যায়, আর হোস্টিং যেকোনো সময় নেওয়া যায়। নাম পছন্দ হলে দেরি না করে নিয়ে রাখুন — এখানে খুঁজে দেখুন।

Looking for a domain?

Pay with bKash, Nagad, or card and get it now.

Search Domains
More Posts

Get new posts and offer

New guides and discounts, straight to your inbox. No spam, unsubscribe anytime.