ডোমেইন এক রেজিস্ট্রার থেকে আরেকটিতে সরানোকে ট্রান্সফার বলে। দাম বেশি হলে, সেবা খারাপ হলে, বা সব ডোমেইন এক জায়গায় আনতে চাইলে মানুষ ট্রান্সফার করে। ভালো ব্যাপার হলো ট্রান্সফার করলে ডোমেইনের মেয়াদ এক বছর বেড়ে যায় — টাকাটা নষ্ট হয় না।
না। নেমসার্ভার আগের মতোই থাকে, তাই ওয়েবসাইট ও ইমেইল স্বাভাবিক চলতে থাকে। শুধু মালিকানার রেকর্ড এক রেজিস্ট্রার থেকে আরেকটিতে যায়।
ভুল EPP কোড, লক খোলা না থাকা, বা অনুমোদন না দেওয়া — এই তিনটাই সবচেয়ে সাধারণ কারণ। ব্যর্থ হলে টাকা ফেরত বা অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ করে দেওয়া হয়, বিস্তারিত রিফান্ড পলিসিতে।
মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ট্রান্সফার শুরু করবেন না — প্রক্রিয়া চলাকালে মেয়াদ পেরিয়ে গেলে জটিলতা হয়। অন্তত ১৫ দিন হাতে রেখে শুরু করুন।
Pay with bKash, Nagad, or card and get it now.
New guides and discounts, straight to your inbox. No spam, unsubscribe anytime.
আপনার লিংকে কেউ ডোমেইন কিনলেই কমিশন