🎁 রেফারেল প্রোগ্রাম — বন্ধুকে রেফার করে প্রতি ডোমেইনে ৳15 আয় করুন🎁 রেফার করে প্রতি ডোমেইনে ৳15 আয় করুন
Blog

ডোমেইন কেনার পর প্রথম দিনের চেকলিস্ট

গাইড ডোমেইন নিরাপত্তা

ডোমেইন কেনা হয়ে গেছে — এখন কী? অনেকে ভাবেন কাজ শেষ, আসলে শুরু। প্রথম দিনে কয়েকটা জিনিস ঠিক করে রাখলে পরে অনেক ঝামেলা এড়ানো যায়।

ডোমেইন ড্যাশবোর্ডের স্ক্রিনশট
ড্যাশবোর্ড থেকেই সব সেটিংস এক জায়গায় পাবেন

১. নেমসার্ভার বসান

ওয়েবসাইট চালু করতে চাইলে হোস্টিং কোম্পানির দেওয়া দুটো নেমসার্ভার বসাতে হবে — দেখতে হয় ns1.example.com এর মতো। ড্যাশবোর্ড → আপনার ডোমেইন → Nameservers।

মনে রাখবেন নেমসার্ভার বদলানোর পর কার্যকর হতে ৪ থেকে ৪৮ ঘণ্টা লাগতে পারে। এই সময়টায় কেউ নতুন সাইট দেখবে, কেউ পুরোনো — এটাই স্বাভাবিক।

২. রেজিস্ট্রার লক চালু করুন

এটা এক ক্লিকের কাজ, কিন্তু সবচেয়ে কার্যকর নিরাপত্তা। লক চালু থাকলে আপনার অনুমতি ছাড়া কেউ ডোমেইনটা অন্য রেজিস্ট্রারে সরাতে পারবে না।

৩. অটো-রিনিউ চালু রাখুন

মেয়াদ ভুলে যাওয়া নতুনদের সবচেয়ে বড় ভুল। অটো-রিনিউ চালু থাকলে ইনভয়েস নিজে থেকেই তৈরি হয়। সাথে অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স রেখে দিন, নইলে ইনভয়েস তৈরি হলেও পরিশোধ হবে না।

অটো-রিনিউ চালু করার স্ক্রিনশট
একটি টগল — বছরের পর বছর নিশ্চিন্ত

৪. WHOIS তথ্য যাচাই করুন

ICANN-এর নিয়মে রেজিস্ট্রেশনের তথ্য সঠিক হতে হয়। ভুল ইমেইল দিলে যাচাইয়ের মেইল পাবেন না, আর ১৫ দিন পর ডোমেইন স্থগিত হয়ে যেতে পারে।

৫. মেইলবক্স দেখুন

রেজিস্ট্রেশনের পর একটি নিশ্চিতকরণ ইমেইল যায়। স্প্যাম ফোল্ডারেও দেখে নিন — না পেলে সাপোর্টে জানান।

পাঁচ মিনিটের কাজ এই পাঁচটা ধাপ শেষ করতে পাঁচ মিনিটের বেশি লাগে না, কিন্তু পরে ডোমেইন হারানো বা সাইট বন্ধ হয়ে যাওয়ার মতো বড় সমস্যা থেকে বাঁচায়।

Looking for a domain?

Pay with bKash, Nagad, or card and get it now.

Search Domains
More Posts

Get new posts and offer

New guides and discounts, straight to your inbox. No spam, unsubscribe anytime.