ওয়েব ডিজাইন বা হোস্টিং ব্যবসা করেন? খেয়াল করে দেখুন — প্রতিটা ক্লায়েন্টেরই একটা ডোমেইন লাগে। সেটা যদি আপনি নিজে দিতে পারেন, প্রতি ক্লায়েন্টে বাড়তি আয় হয়। আর ডোমেইনের আসল শক্তি হলো রিনিউয়াল — প্রতি বছর ওই আয় ফিরে আসে।
ICANN স্বীকৃতি পেতে আবেদন ফি, বার্ষিক ফি, ব্যাংক গ্যারান্টি আর কারিগরি অবকাঠামো মিলিয়ে কয়েক লাখ টাকা লাগে, সময় লাগে প্রায় এক বছর। ছোট ব্যবসার জন্য এটা বাস্তবসম্মত নয়। রিসেলার প্ল্যান এই পুরো ঝামেলা এড়িয়ে একই কাজ করতে দেয়।
ধরুন .com এর পাইকারি দাম ১২৩০ টাকা, আপনি বিক্রি করলেন ১৫০০ টাকায় — প্রতি ডোমেইনে ২৭০ টাকা লাভ।
তিন বছরে গ্রাহক সংখ্যা জমতে থাকলে রিনিউয়াল থেকেই একটা স্থিতিশীল আয় দাঁড়িয়ে যায়। এটাই এই ব্যবসার সবচেয়ে আকর্ষণীয় দিক।
দাম নিয়ে যুদ্ধে নামবেন না। বড় কোম্পানির সাথে সস্তা দামে লড়ে লাভ নেই। বরং সেবা দিয়ে জিতুন — বাংলায় সাপোর্ট, দ্রুত উত্তর, DNS বসিয়ে দেওয়া। মানুষ ৫০ টাকা বেশি দিতে রাজি থাকে যদি সমস্যায় কাউকে ফোনে পায়।
মেয়াদের হিসাব রাখুন। ক্লায়েন্টের ডোমেইন মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে দোষ আপনার ঘাড়ে পড়বে। রিমাইন্ডার ব্যবস্থা চালু রাখুন।
Pay with bKash, Nagad, or card and get it now.
New guides and discounts, straight to your inbox. No spam, unsubscribe anytime.
আপনার লিংকে কেউ ডোমেইন কিনলেই কমিশন